Pathrail High School

স্থাপিতঃ ১৯৯৮ খ্রীঃ

পাথরাইল উচ্চ বিদ্যালয়
Pathrail High School

দত্তকান্দি, উপজেলা: চৌহালি, জেলা: সিরাজগঞ্জ, বিভাগ: রাজশাহী EIIN:128052

প্রতিষ্ঠানের ইতিহাস

পাথরাইল উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ ইং তারিখে স্থাপনের জন্য প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মো: আইয়্যুব আলী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সাপেক্ষে সকলের সম্মতিক্রমে প্রতিষ্ঠান করার জন্য প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের উপর দায়িত্ব অর্পণ করেন। সকলেই সহযোগিতা করবেন বলে আশ্বস্থ করেন। প্রধান শিক্ষক পরের দিন হতেই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। ঐ আলোচনা সভায় প্রতিষ্ঠানের জমি দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের আব্বা জনাব মো: রমজান আলী মোল্লা; চাচা জনাব মো: আব্দুল লতিফ মোল্লা; চাচা জনাব মো: রুপচান মোল্লা: চাচা জনাব মো: নায়েব আলী মোল্লা; চাচা জনাব মো: আব্দুল কুদ্দুস মোল্লা সর্ব পিতা মৃত হাজী তমেজ আলী মোল্লা; গ্রাম: পাথরাইল, উপজেলা: চৌহালী, জেলা: সিরাজগঞ্জ। উক্ত পাঁচ ব্যাক্তি বিদ্যালয়ের নামে ৫৬৬ শতাংশ জমি দান করেন। বিদ্যালয়ের নামে জমির নামজারি করা হয়। পরবর্তীতে প্রধান শিক্ষক সাহেব বিদ্যালয় পরিদর্শক বরাবর পাঠদানের জন্য আবেদন করেন। প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ০১/০১/২০০০ ইং তারিখ হতে বিদ্যালয়টি ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত তিন বছরের জন্য পাঠদানের অনুমতি পান। পাঠদানের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর প্রধান শিক্ষক সাহেব একাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ০১/০১/২০০৩ ইং তারিখ হতে একাডেমিক স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে এমপিও ভুক্তির জন্য প্রধান শিক্ষক আবেদন করেন। প্রধান শিক্ষেকের আবেদনের প্রেক্ষিতে ০১/০৫/২০০৪ ইং তারিখ হতে এমপিও ভুক্ত হয়। পরবর্তীতে প্রধান শিক্ষক ৯ম শ্রেণি খোলার জন্য শিক্ষা মন্ত্রণালয় বরাবর আবেতন করেন। মন্ত্রণালয় যাচাই বাছাই করে পাঠদানের অনুমতি প্রদানের জন্য সম্মতি জ্ঞাপন করেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীকে পাঠদানের অনুমতির জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন। ফলে নির্দেশ মোতাবেক বোর্ড কর্তৃপক্ষ ২২/০৯/২০১৫ ইং হতে নবম শ্রেণির (বিজ্ঞান বিভাগসহ) পাঠদানের অনুমতি লাভ করে। বিদ্যালয়টি তিন বার রাক্ষুষে যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে বিদ্যালয়টি চরাঞ্চলের মধ্যে হলেও অতান্ত মনোমুগ্ধকর পরিবেশে শিক্ষার্থীরা লেখাপড় করিতেছে। বিদ্যালয়ের সামনে খেলার মাঠ আছে। বিদ্যুৎ এর ব্যবস্থা আছে। উল্লেখ্য, নবম শ্রেণির পাঠদানের অনুমতির পূর্বে প্রধান শিক্ষকের আব্বা জনাব মো: রমজান আলী মোল্লা ও চাচা জনাব মো: ফয়েজ উদ্দিন আহম্মেদ দুই জনে ২২.৫ শতাংশ জমি অত্র প্রতিষ্ঠানে দান করেন।

প্রধান শিক্ষক

মো: আইয়ুব আলী

“ইকরা বিসমী রাব্বিকাল্লাজী খালাক।” পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের অমর বাণী হতে আমরা উপলব্ধি করতে পারি মানব জীবনের গুরুত্ব কতখানি! তাই তো বলা হয়েছে।” Education is the backbone of a nation.” “জীবনকে সুন্দর সাবলীল ও গতিময় করতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। আলোকিত সাদা মনের মানুষ একটি দেশ ও জাতির জন্য সবচেয়ে অমূল্য সম্পদ। বিশ্বায়নের এ যুগে গতানুগতিক শিক্ষা অর্জন আজ ভিত্তিহীন হয়ে পড়েছে। তথ্য প্রযুক্তিনির্ভর বিজ্ঞানের অগ্রযাত্রায় সুশিক্ষা অর্জনের মাধ্যমেই বহুদেশ ও জাতি উন্নতির চরম শিখরে শিক্ষাব্যবস্থা সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও গুরুত্ব বহন করে।

সুজলা-সুফলা, শস্য শ্যামলা নদী মাতৃক আমাদের এ বাংলাদেশ। রাক্ষুধে যমুনা নদীর মাঝখানে চরাঞ্চলের মধ্যে আমাদের পাথরাইল উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি পরপর তিন বার যমুনা নদীর গর্ভে বিলীন হয়। বর্তমানে যে স্থানে বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে, চরাঞ্চল হলেও অত্যন্ত মনোরম পরিবেশে আছে। বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ আছে। বিদ্যালয়ে বিদ্যুৎ এর সুব্যবস্থা আছে। মোট কথা অবকাঠামোর দিক দিয়ে কমতি নেই। বিদ্যালয়ের বেশীরভাগ শিক্ষার্থী গরিব পরিবারের। বেশীর ভাগ শিক্ষার্থীর পরিবার দিন এনে দিন খায়। শিক্ষার্থীদের বাল্য বিবাহ ও ঝরে পড়ার সংখ্যা বেশী। সর্বোপরি চরাঞ্চলের গরীব ও মেহনতী মানুষের ছেলেমেয়ে শিক্ষিত হয় এ প্রত্যাশা রেখে বিদ্যালয়ের সার্বঙ্গীন উন্নতি কামনা করছি।

ক্লাস রুটিন

নোটিশ বোর্ড

SL.ধরণ ডেট ডাউনলোড

মাননীয় প্রধান উপদেষ্টা

ড. মোঃ ইউনুস
প্রধান উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহাপরিচালক

প্রফেসর বি. এম. আব্দুল হান্নান মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)

মাননীয় সভাপতি

নাম
সভাপতি
বানী

জরুরি হটলাইন

জাতীয় সংগীত

Scroll to Top